ফ্রিল্যান্সারদের জন্য English Communication বাংলা ই-বুকের প্রচ্ছদ, লেখক হাসান সুমন
বাংলা ই-বুক · PDF

ফ্রিল্যান্সারদের জন্য English Communication: ক্লায়েন্টদের সাথে যোগাযোগের উপায়

ক্লায়েন্টের মেসেজের উত্তর দিতে আটকে যান? প্রপোজাল লিখতে বা Zoom কলে কথা বলতে ভয় লাগে? এই বইতে ক্লায়েন্টের সাথে কাজের ইংরেজি শিখবেন বাস্তব চ্যাট, টেমপ্লেট আর বাংলা ব্যাখ্যা দিয়ে।

  • Live Chat Examples
  • Email ও Proposal
  • Upwork ও Fiverr
  • ৫০০+ Vocabulary
  • বাংলা ব্যাখ্যাসহ
  • ১৩পার্ট
  • ৩৪অধ্যায়
  • ৫০০+ভোকাবুলারি
  • ৳২৫০ই-বুকের দাম

লিখেছেন হাসান সুমন — Upwork-এ ১৫ বছরেরও বেশি সময় ধরে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করছেন, বর্তমানে AI SEO-তে কাজ করছেন এবং SEOtive-এর প্রধান নির্বাহী।

এক নজরে বইটি

‘ফ্রিল্যান্সারদের জন্য English Communication’ হাসান সুমনের লেখা ২২৬ পৃষ্ঠার একটি বাংলা ই-বুক। এখানে ক্লায়েন্টের সাথে চ্যাট, ইমেইল, প্রপোজাল, কল আর নেগোসিয়েশনের ইংরেজি শেখানো হয়েছে ধাপে ধাপে, Beginner থেকে Advanced পর্যন্ত। প্রতিটি বাক্য আর উদাহরণের সাথে আছে বাংলা অর্থ বা ব্যাখ্যা।

কাদের জন্য
নতুন ও অভিজ্ঞ ফ্রিল্যান্সার, যাঁরা Upwork, Fiverr বা সরাসরি বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করেন
যা পাবেন
৫০০+ ভোকাবুলারি, ১০০ লাইভ চ্যাট উদাহরণ, ২০টি ইমেইল টেমপ্লেট, প্রপোজাল ও গিগ টেমপ্লেট, কল স্ক্রিপ্ট, ৫০ ইন্টারভিউ কথোপকথন
ফরম্যাট ও দাম
PDF ই-বুক ২৫০ টাকা (বিকাশ)
যা লাগবে
ইংরেজির একদম সাধারণ ধারণা। বাকিটা বইয়ে বাংলায় বোঝানো আছে

এই বইটি কেন লিখলাম

Upwork, Fiverr, Freelancer বা Toptal-এ ক্লায়েন্টরা আসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশ থেকে। তাঁদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ইংরেজি।

অনেক ফ্রিল্যান্সার ভালো ডিজাইনার, ডেভেলপার, রাইটার বা SEO এক্সপার্ট। কিন্তু ইংরেজিতে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে না পারায় তাঁদের প্রতিভা ক্লায়েন্টের কাছে পৌঁছায় না। কাজ জানেন, অথচ কাজ পান না।

“Skill আপনাকে কাজ শেখায়, কিন্তু English আপনাকে কাজ বিক্রি করতে শেখায়!”

ক্লায়েন্টরা নিখুঁত গ্রামার চান না, চান আত্মবিশ্বাস আর স্পষ্টতা। তাই এই বইয়ে গ্রামারের বোঝা চাপাইনি। শুধু সেই শব্দ, বাক্য আর কথোপকথন রেখেছি, যা ক্লায়েন্টের সাথে কাজে প্রতিদিন লাগে।

বইয়ের ভেতর থেকে দুটি নমুনা

বইয়ের ধরন বুঝতে নিচের উদাহরণগুলো দেখুন। দুটোই সরাসরি বই থেকে নেওয়া।

লাইভ চ্যাট উদাহরণ (অধ্যায় ১২ থেকে)

ClientHi, can you design a logo for my brand?
FreelancerSure! Could you please share your brand name and preferred color style?
ClientCan you finish this in 2 days?
FreelancerYes, I can deliver it within 2 days without compromising quality.
বাংলা ব্যাখ্যা: “Without compromising quality” বাক্যটি প্রফেশনাল ইমপ্রেশন দেয়।

Don’t Say / Say Instead (Part ১৩ থেকে)

  • Don’t say: Sorry for the delay
    Say: Thanks for your patience→ ধৈর্যের জন্য ধন্যবাদ।
  • Don’t say: Sorry, I made a mistake
    Say: Let me fix that for you→ আমি এটা ঠিক করে দিচ্ছি।
  • Don’t say: Sorry, I didn’t understand
    Say: Could you clarify this part for me?→ এটি একটু পরিষ্কার করবেন?

বইটি কাদের জন্য, আর কাদের জন্য নয়

কেনার আগে মিলিয়ে নিন, বইটা আপনার এখনকার অবস্থার সাথে যায় কি না।

আপনার জন্য, যদি আপনি…

  • ক্লায়েন্টের মেসেজের উত্তর লিখতে গিয়ে প্রায়ই আটকে যান
  • প্রপোজাল বা গিগ ডেসক্রিপশন কীভাবে লিখবেন বুঝতে পারেন না
  • Zoom কল বা ভয়েস কলে ইংরেজিতে কথা বলতে ভয় পান
  • দাম, রিভিশন বা সময়সীমা নিয়ে ভদ্রভাবে আলোচনা করতে চান
  • বড় বাজেটের ক্লায়েন্টের সাথে আরও পেশাদারভাবে কথা বলতে চান

আপনার জন্য নয়, যদি আপনি…

  • IELTS বা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ গ্রামার বই খুঁজছেন
  • বাক্যগুলো কাজে ব্যবহার করে অনুশীলন করবেন না
  • ইতিমধ্যে সাবলীলভাবে বিজনেস ইংরেজি বলেন

বইটি কীভাবে সাজানো

তিন ধাপে শিখবেন, তারপর বাকি অংশগুলো কাজের সময় হাতের কাছে রাখবেন।

PART ১ · অধ্যায় ১–৭Beginner Levelআত্মবিশ্বাসের সঙ্গে শুরু: প্রতিদিনের শব্দ ও বাক্য, ভদ্রভাষা আর প্রথম ইমেইল ও প্রপোজাল।
PART ২ · অধ্যায় ৮–১৪Intermediate Levelপেশাদারভাবে যোগাযোগ: নেগোসিয়েশন, Zoom কল, ইমেইল টেমপ্লেট আর ১০০ লাইভ চ্যাট।
PART ৩ · অধ্যায় ১৫–২২Advanced LevelBusiness English-এর দক্ষতা: বড় ক্লায়েন্ট, প্রপোজাল মাস্টারক্লাস, ফলো-আপ ও টোন।

রেফারেন্স ও অনুশীলনের অংশ

  • PART ৪500+ Vocabulary
  • PART ৫Templates ও Scripts
  • PART ৬Tools ও Tips
  • PART ৭200 Common Sentences
  • PART ৮Real Upwork Client
  • PART ৯50 Interview Q&A
  • PART ১০–১১Basic vs Advanced
  • PART ১২–১৩Smart Phrases

সূচিপত্র: ১৩টি পার্ট ও ৩৪টি অধ্যায়

যেকোনো পার্টে ক্লিক করে ভেতরের অধ্যায়গুলো দেখে নিন।

PART ০১Beginner Level
  • অধ্যায় ১: ইংরেজির কেন দরকার ফ্রিল্যান্সিংয়ে?
  • অধ্যায় ২: প্রতিদিনের কাজের ইংরেজি শব্দ ও বাক্য
  • অধ্যায় ৩: ক্লায়েন্টের সঙ্গে কথা বলার সময়ের ভদ্রভাষা
  • অধ্যায় ৪: কীভাবে ইমেইল ও প্রপোজাল লেখা শুরু করবেন?
  • অধ্যায় ৫: Fiverr ও Upwork-এ ব্যবহৃত সাধারণ ইংরেজি বাক্য
  • অধ্যায় ৬: ফ্রিল্যান্সিং সম্পর্কিত ২০০+ প্রয়োজনীয় শব্দভান্ডার (বাংলা অর্থসহ)
  • অধ্যায় ৭: ছোট এক্সারসাইজ — Introduce Yourself to a Client
PART ০২Intermediate Level
  • অধ্যায় ৮: গ্রামারের দরকারি অংশ (যতটুকু বাস্তবে দরকার)
  • অধ্যায় ৯: Negotiation ও Revision কথোপকথনে ব্যবহৃত শব্দ ও বাক্য
  • অধ্যায় ১০: কনফিডেন্টলি কল বা Zoom Meeting-এ ইংরেজি বলার টিপস
  • অধ্যায় ১১: ২০টি ইমেইল টেমপ্লেট (Bangladeshi Freelancers-এর জন্য)
  • অধ্যায় ১২: 100 Upwork/Fiverr Live Chat Example (বাংলা ব্যাখ্যাসহ)
  • অধ্যায় ১৩: ২০০+ Intermediate Vocabulary (বাংলা অর্থসহ)
  • অধ্যায় ১৪: Exercise — “Handle a Difficult Client Conversation”
PART ০৩Advanced Level
  • অধ্যায় ১৫: Business English ও Freelancing English-এর পার্থক্য
  • অধ্যায় ১৬: Advanced Expressions, Idioms & Phrasal Verbs (Freelancing Context)
  • অধ্যায় ১৭: High-Value Client Communication Strategies
  • অধ্যায় ১৮: Proposal Writing Masterclass (Live Example সহ)
  • অধ্যায় ১৯: Client Follow-Up & Retention English
  • অধ্যায় ২০: Advanced Grammar & Tone for Professionals
  • অধ্যায় ২১: 50+ Advanced Vocabulary Practice (বাংলা অর্থসহ)
  • অধ্যায় ২২: Live Practice — “Write a Winning Proposal in English”
PART ০৪500+ Vocabulary for Freelancers
  • অধ্যায় ২৩: 500+ Vocabulary and Sentence Example for Freelancers (বাংলা অর্থসহ)
PART ০৫Templates, Call Scripts & Real Examples
  • অধ্যায় ২৪: Fiverr Gig Description Templates (বাংলা ব্যাখ্যাসহ)
  • অধ্যায় ২৫: Upwork Proposal Examples (বাংলা ব্যাখ্যাসহ)
  • অধ্যায় ২৬: Call / Chat Script for Client Communication
  • অধ্যায় ২৭: Dispute Handling Conversation Example (বিরোধ বা ভুল বোঝাবুঝি মেটানোর স্ক্রিপ্ট)
  • অধ্যায় ২৮: Follow-Up Email Examples (বাংলা ব্যাখ্যাসহ)
BONUSExpert Level — Confidence + Professionalism

আত্মবিশ্বাস আর পেশাদার আচরণ নিয়ে একটি বোনাস অংশ।

PART ০৬Extra Tools & Tips
  • অধ্যায় ২৯: ইংরেজি শেখার সেরা টুলস ও ওয়েবসাইট
  • অধ্যায় ৩০: Practice Exercises (বাংলা নির্দেশনাসহ)
  • অধ্যায় ৩১: Freelancing English Checklist — আপনি কতটা প্রস্তুত?
  • অধ্যায় ৩২: Self-Improvement Plan for Communication Skills
PART ০৭Common Freelancing English
  • অধ্যায় ৩৩: 200 Common Freelancing English Sentences with Bangla Meaning
PART ০৮Upwork Real Client’s Communication
  • অধ্যায় ৩৪: Upwork-এ সঠিকভাবে বিড করা ও মেসেজিং করে কাজ পাওয়া — বাস্তব উদাহরণসহ ব্যাখ্যা
PART ০৯50 Real Project Interview Conversation Examples (বাংলা ব্যাখ্যা ও টিপস)

বাংলা অর্থ ও উদাহরণসহ রেফারেন্স অংশ, কাজের সময় দরকার মতো খুঁজে নেওয়ার জন্য।

PART ১০Top 100 Smart “Basic vs Advanced” English Word Pairs

বাংলা অর্থ ও উদাহরণসহ রেফারেন্স অংশ, কাজের সময় দরকার মতো খুঁজে নেওয়ার জন্য।

PART ১১100 Smart “Basic vs Advanced” English Sentences

বাংলা অর্থ ও উদাহরণসহ রেফারেন্স অংশ, কাজের সময় দরকার মতো খুঁজে নেওয়ার জন্য।

PART ১২Top 100 Smart English Phrases for Client Communication

বাংলা অর্থ ও উদাহরণসহ রেফারেন্স অংশ, কাজের সময় দরকার মতো খুঁজে নেওয়ার জন্য।

PART ১৩100 Smart “Don’t Say / Say Instead” Phrases (বাংলা অর্থ + উদাহরণ)

বাংলা অর্থ ও উদাহরণসহ রেফারেন্স অংশ, কাজের সময় দরকার মতো খুঁজে নেওয়ার জন্য।

ফ্রিল্যান্সারদের জন্য English Communication PDF ই-বুক কীভাবে কিনবেন

পুরো প্রক্রিয়ায় পাঁচ মিনিটের বেশি লাগে না। নিচের তিনটি ধাপ অনুসরণ করুন।

  1. ১

    অ্যাকাউন্ট খুলুন। নতুন হলে রেজিস্টার করুন, আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করুন।

  2. ২

    বিকাশে ২৫০ টাকা পাঠান। পার্সোনাল নম্বর 01672099393-এ সেন্ড মানি করুন।

  3. ৩

    TrxID জমা দিন। ফিরতি SMS-এ পাওয়া Transaction ID আর বাকি তথ্য ফর্মে দিন। লগইন করার পর ফর্মটি দেখতে পাবেন।

আমাদের টিম TrxID যাচাই করে সাধারণত ১ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ডাউনলোড লিংক চালু করে দেয়।

লেখক পরিচিতি: হাসান সুমন

হাসান সুমন — ফ্রিল্যান্সারদের জন্য English Communication বইয়ের লেখক

আমি হাসান সুমন (Mahamodul Hasan)। Upwork-এ ১৫ বছরেরও বেশি সময় ধরে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করছি। ৪০,০০০+ ঘণ্টা কাজ আর ৩০০টির বেশি প্রজেক্টে প্রতিদিন ক্লায়েন্টের সাথে চ্যাট, ইমেইল, প্রপোজাল আর কল করতে হয়েছে। এই বইয়ের উদাহরণগুলো সেই বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া।

২০১৪ সালে ডিজিটাল মার্কেটিং ও SEO ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের জন্য BASIS Outsourcing Award পেয়েছি। এখন আমি AI SEO এজেন্সি SEOtive আর বিজনেস ডিরেক্টরি TRUEen চালাই।

  • Upwork-এ ১৫+ বছর
  • ৪০,০০০+ ঘণ্টা
  • ৩০০+ প্রজেক্ট
  • Top Rated Plus
  • BASIS Award ২০১৪

Upwork প্রোফাইল · বিস্তারিত পরিচিতি · LinkedIn

সাধারণ প্রশ্ন ও উত্তর

ফ্রিল্যান্সারদের জন্য English Communication ই-বুকের দাম কত?

PDF ই-বুকের দাম ২৫০ টাকা। বিকাশে সেন্ড মানি করে TrxID জমা দিলে সাধারণত ১ ঘণ্টার মধ্যে ডাউনলোড লিংক চালু হয়ে যায়।

আমার ইংরেজি দুর্বল। বইটা কি আমার কাজে আসবে?

হ্যাঁ। বইটি Beginner Level থেকে শুরু হয়েছে। প্রতিটি ইংরেজি বাক্য, চ্যাট আর টেমপ্লেটের সাথে বাংলা অর্থ বা ব্যাখ্যা দেওয়া আছে, তাই ইংরেজি দুর্বল হলেও সহজে বুঝতে পারবেন।

বইতে কী কী আছে?

১৩টি পার্টে ৩৪টি অধ্যায়, ২২৬ পৃষ্ঠা। আছে ৫০০+ ভোকাবুলারি, ১০০টি Upwork/Fiverr লাইভ চ্যাট উদাহরণ, ২০টি ইমেইল টেমপ্লেট, প্রপোজাল ও গিগ ডেসক্রিপশন টেমপ্লেট, কল স্ক্রিপ্ট, ৫০টি ইন্টারভিউ কথোপকথন আর ২০০টি দরকারি বাক্য।

এখানে কি Upwork ও Fiverr-এর বাস্তব উদাহরণ আছে?

হ্যাঁ। অধ্যায় ১২-তে ১০০টি লাইভ চ্যাট উদাহরণ, অধ্যায় ২৫-এ Upwork প্রপোজাল উদাহরণ আর Part ৮-এ একজন বাস্তব Upwork ক্লায়েন্টের সাথে কথোপকথন বাংলা ব্যাখ্যাসহ দেওয়া আছে।

ক্লায়েন্টের সাথে কলে বা Zoom মিটিংয়ে কথা বলতে ভয় পাই। বইটা কি সাহায্য করবে?

হ্যাঁ। অধ্যায় ১০-এ কল ও Zoom মিটিংয়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলার টিপস আছে, আর অধ্যায় ২৬-এ কল ও চ্যাটের জন্য তৈরি স্ক্রিপ্ট আছে।

বইটি কীভাবে পড়া উচিত?

শুরুতে Part ১ থেকে Part ৩ ধারাবাহিকভাবে পড়ুন। Part ৪ থেকে Part ১৩ রেফারেন্স হিসেবে কাজের সময় হাতের কাছে রাখুন, দরকার মতো টেমপ্লেট, বাক্য আর শব্দ খুঁজে নিন।

বইটির কি হার্ড কপি আছে?

না, বইটি শুধু PDF ই-বুক হিসেবে পাওয়া যাচ্ছে।

আরও প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন, অথবা ইমেইল করুন hasan@hasansumon.com।

আজই ক্লায়েন্টের সাথে আত্মবিশ্বাস নিয়ে কথা বলা শুরু করুন

৫০০+ শব্দ, ১০০ চ্যাট উদাহরণ আর তৈরি টেমপ্লেট — মাত্র ২৫০ টাকায়।

কপিরাইট

এই বইয়ের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত এবং বাংলাদেশ সরকারের গ্রন্থ ও প্রকাশনা অধিদপ্তরে নিবন্ধিত। লেখকের পূর্ব অনুমতি ছাড়া বইয়ের সম্পূর্ণ বা কোনো অংশ নকল করে প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিক্রি, ফটোকপি বা পুনর্বিতরণ বাংলাদেশের কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।